মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিক্রয় নিষিদ্ধ ৬ হাজার কেজি লবন জব্দ

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০১৯ ইং
বিক্রয় নিষিদ্ধ ৬ হাজার কেজি লবন জব্দ
ঝিনাইদ অফিস: ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাই কোর্ট থেকে বিক্রয় নিষিদ্ধ ৬ হাজার কেজি এসিআই কোম্পানীর প্যাকেটজাত লবণ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এসময় জব্দকৃত লবণ ধ্বংস করার পাশাপাশি শাহনাজ এন্টারপ্রাইজের মালিক ফারুখ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের ব্যাপারীপাড়া এলাকায় একটি বাড়িতে বিক্রয় নিষিদ্ধ এসিআই কোম্পানীর বিপুল পরিমাণ লবণ মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬ হাজার প্যাকেট লবণ জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রতিষ্ঠান মালিক ফারুখ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান