মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে পুকুর পাড়ে মিললো নবজাতকের লাশ!

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০১৯ ইং
গাংনীতে পুকুর পাড়ে মিললো নবজাতকের লাশ!
গাংনী অফিস: মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা গ্রামের একটি পুকুর পাড় থেকে মিললো এক নবজাতকের লাশ। গতকাল সোমবার সকালে গাংনী থানা পুলিশের একটি দল ধানখোলা গ্রামের বাজারপাড়াস্থ জনৈক মুন্নাফ মিয়ার পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করে। স্থানীয় সজিব হোসেন জানান, ‘আমি সকালের দিকে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এসময় রাস্তার পাশে মুন্নাফ মিয়ার পুকুর পাড়ে একটি (কন্যা) বাঁচ্চার লাশ পড়ে থাকতে দেখি। পরে আরো কয়েকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।’ গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। কোনো অবৈধ সর্ম্পকের ফসল হিসাবে এ ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে। তবে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান