মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পোলতাডাঙ্গায় ধারালো অস্ত্রের কোপ উজ্জল জখম

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০১৯ ইং
পোলতাডাঙ্গায় ধারালো অস্ত্রের কোপ উজ্জল জখম
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বাড়াদী ইউনিয়নের পোলতাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্রের কোপে একজন মারাত্মক জখম হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়াদী ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের আয়ুব আলীর ছেলে উজ্জল হোসেনের (৩০) সাথে একই গ্রামের রমজান মন্ডলের ছেলে নাছির উদ্দিন নাছি (৫৫), মৃত ইছাহাক আলীর ছেলে ইউনুছ আলী (৫০), মেজবার আলী (৩৫), দেলোয়ার হোসেন (৩০), গোলবার হোসেনদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বেশ কিছুদিন থেকে আসামীগণ উজ্জল হোসেনকে হুমকি ধামকি দিয়ে আসছিল। গত ২৬ মে সন্ধ্যার দিকে ইফতার পূর্ব পোলতাডাঙ্গা মসজিদের কাছে একা পেয়ে নাছিরউদ্দি নাছির নির্দেশে ইউসুফ, মেজবার, দেলোয়ার, গোলবার সকলে মিলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্রদিয়ে উজ্জলের মাথায় হত্যার উদ্দেশ্যে কোপ দিলে, উজ্জল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হারদী সরকারি হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান