মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মার্কেট পরিদর্শনে এসপি মাহবুবুর রহমান

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় মার্কেট পরিদর্শনে এসপি মাহবুবুর রহমান
জমে উঠেছে ঈদ বাজার : আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার নিজস্ব প্রতিবেদক: ঈদের আর মাত্র সপ্তাহ দু’য়েক বাকি। ইতোমধ্যে জমে ওঠেছে ঈদ বাজার। সন্ধ্যার পরই শহরের বিভিন্ন বিপণী বিতানে ভীড় করছে ক্রেতা সাধারণ। মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। ঈদ বাজারকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপণী বিতানগুলোতে টহল জোরদার করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের সমবায় নিউ মার্কেটে আকস্মিক পরিদর্শন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। এসময় তিনি কাপড় ও বিভিন্ন দোকান ঘুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। এ সময় তিনি ক্রেতা সাধারণের সাথেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন। `` জানা যায়, ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটসহ আশপাশের শপিংমলগুলোতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বেচা-বিক্রি। সেই সাথে যোগ হয়েছে বিভিন্ন মানুষের আনাগোনা। সন্ধ্যার পর শপিংমলগুলোতে পা ফেলার জায়গা নেই। আর এই শপিংমলগুলোসহ ক্রেতা-বিক্রেতাদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এই নিরাপত্তাসহ ব্যবসায়ীরা ঠিকমত ব্যবসা পরিচালনা করতে পারছেন কিনা সে বিষয়টি দেখতে বৃহস্পতিবার রাতে স্ব-শরীরে সমবায় নিউ মার্কেট পরিদর্শন করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। এসময় তিনি সমবায় নিউ মার্কেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। একই সাথে সমবায় নিউ মার্কেটের নেতাকর্মীদের সাথে সাক্ষাত করাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, টিআই আহসান হাবিব ও চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের সভাপতি মিজাইল মিয়াসহ সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান