মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে প্রত্যাহারকৃত ৫২টি পণ্যের সন্ধানে অভিযান

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০১৯ ইং
ঝিনাইদহে প্রত্যাহারকৃত ৫২টি পণ্যের সন্ধানে অভিযান
ঝিনাইদহ অফিস: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে ঝিনাইদহ শহরে বিএসটিআই এর পরীক্ষায় অকৃতকার্য ও হাইকোর্ট কর্তৃক প্রত্যাহারকৃত ৫২টি পণ্যের সন্ধ্যানে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে ৩২০ প্যাকেট সান চিপস ধ্বংস, ৩ হাজার প্যাকেট জব্দ, ৭৭ কেজি এসিআই লবণ ও ১৩৫০ বোতল সরিষার তেল ধবংস করা হয়। পাশাপাশি হাইকোর্ট এর আদেশ বলে ৫২টি নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার করতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। এদিকে নির্দেশ অমান্য করে নিষিদ্ধ পণ্য বিক্রয়ের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানের সময় পৌর স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার নন্দী ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। সুচন্দন মন্ডল জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান