মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছয়ঘরিয়ায় বিদ্যুতস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০১৯ ইং
ছয়ঘরিয়ায় বিদ্যুতস্পৃষ্টে কিশোরের মৃত্যু
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গার ছয়ঘরিয়ার বিদ্যুৎস্পৃষ্টে আকাশ আলী নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের গোরস্থানপাড়ার রাজমিস্ত্রী বিল্লাল হোসেনের ছেলে আকাশ আলী (১৪) প্রচন্ড গরমে ঘরের মধ্যে ফ্যানের বাতাসের জন্য বিদ্যুতের লাইন ঠিক করতে গেলে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানান, বিদ্যুতস্পৃষ্ট হয়ে শরীরের উপরে ফ্যান পড়েছিলো, এসময় কেউ বাড়িতে ছিলো না। তার শরীর পুড়ে দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশিরা আকাশকে মৃত অবস্থায় উদ্ধার করে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নামাজে জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান