মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবির অভিযানে ৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০১৯ ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদার হঠাৎপাড়ায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৪টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হঠাৎপাড়া তিন রাস্তার মোড় হতে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৪শ’ টাকা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান