মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া বাজারের দু’হোটেলে জরিমানা

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০১৯ ইং
আন্দুলবাড়ীয়া বাজারের দু’হোটেলে জরিমানা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে মোবাইল কোর্ট ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে আন্দুলবাড়ীয়া বাজারের মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট ও নিউ শিমুল হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় খাদ্যে রং মেশানো, ভেজাল, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে হোটেল মালিক আমিনুর রহমান খানকে ৫ হাজার ও রেজাউল ইসলাম খানকে ৪ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারী অফিসার আনিছুর রহমান, নাজির আব্দুল আওয়ালসহ পুলিশ সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান