মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় স্ত্রীর ব্লেডের আঘাতে স্বামী জখম!

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০১৯ ইং
আলমডাঙ্গায় স্ত্রীর ব্লেডের আঘাতে স্বামী জখম!
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: স্বামীর মুখে ব্লেড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্ত্রী সুলতানা খাতুনের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল ১০টার দিকে পারদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্বামী সেলিম গুরুত্বর রক্তাক্ত জখম হলে স্থানীয়রা উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের পার-দুর্গাপুর গ্রামের আলী হোসেনের ছেলে সেলিম ও একই ইউনিয়নের কামালপুর গ্রামের শুকুর আলীর মেয়ে সুলতানার সাথে মোবাইল ফোনে বিবাহ হয়। এই মধ্যে গত ৩ মাস পূর্বে বিদেশ থেকে সেলিম ফিরে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের কয়েকদিন পর থেকে দাম্পত্য জীবনে তাদের গোলোযোগ সৃষ্টি হলে সেলিম স্ত্রীকে মারধর করে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে তাদের মধ্যে বাকবিতন্ডের পূর্বে সেলিমের স্ত্রী সুলতানা হাতে থাকা ধারালো ব্লেড দিয়ে তার স্বামী সেলিমের মুখে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান