মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দলকে গতিশীল করতে তৃণমূল সুসংগঠিত করতে হবে

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০১৯ ইং
দলকে গতিশীল করতে তৃণমূল সুসংগঠিত করতে হবে
আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, দলকে ঢেলে সাজাতে এবং গতিশীল করতে পৌরসভাসহ সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কাজ করতে হবে। এতে একে অপরের সাথে সম্পৃক্ততা বাড়বে। কারণ তৃণমূলের নেতাকর্মিরা সুসংগঠিত হলে দল দ্রুত শক্তিশালী ও গতিশীল হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল হক মুহিত, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জেলা পরিষদ সদস্য আসাবুল হক ঠান্ডু, সমির কুমার দে, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জেলা যুবলীগের সদস্য কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাইফুর রহমান পিন্টু, সাকিব, সৈকত, সাকিল, সাবেক ছাত্রলীগ নেতা মিজান, অটল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান