মেহেরপুর ষ্টেডিয়াম মার্কেট উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
- আপলোড তারিখঃ
১৯-০৫-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে ষ্টেডিয়াম মার্কেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ফলক উন্মোচন করে মার্কেটের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক এবাদত হোসেন, তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্দাফিজুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সহসভাপতি আনোয়ারুল হক শাহী প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স