জীবননগরে ইউপি চেয়ারম্যানসহ আটক-৪
- আপলোড তারিখঃ
১৮-০৫-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের অভিযানে সীমান্ত ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন মামলায় ৪ জন আটক হয়েছে। গতকাল শুক্রবার সকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে এসআই সিরাজুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন- গয়েশপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে ও সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, বেনীপুর গ্রামের কাউসার আলীর ছেলে ফারুক, আজিজুর রহমানের ছেলে রাজু এবং মনোহরপুর গ্রামের ইব্রাহিম মৃধার ছেলে হারুন-অর রশিদ। আটককৃদেরকে গতকাল সকালে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
কমেন্ট বক্স