মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন ৫৫ টাকা ফিতরা নির্ধারণ

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০১৯ ইং
চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন ৫৫ টাকা ফিতরা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলায় এ বছর সাদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনি¤œ ৫৫ টাকা। গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশন, জেলা উলামা পরিষদ, জাতীয় ইমাম সমিতি, স্থানীয় আলিয়া ও কওমী মাদ্রাসার প্রধাণগনের সম্মিলিত সিদ্ধান্ত্রক্রমে ১৪৪০ হিজরী এ বছরের জন্য এ ফিতরা নির্ধারণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ বছরের চুয়াডাঙ্গা জেলার জন্য সর্বনি¤œ ৫৫ টাকা সদকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারের আটার দর পর্যালোচনা করে মধ্যম মানের প্রতি কেজি আটার মূল্য ৩২ টাকা হিসেবে ১ কেজি ৭শ’ গ্রাম আটার মূল্য ধরে (১৪৪০ হিজরী সন) এ বছরে জন্য চুয়াডাঙ্গা জেলার জন্য ৫৫ টাকা সদকাতুল ফিতর নির্ধরাণ করা হয়েছে। কেউ যদি মধ্যম মানের খেজুরের মূল্যে সদকাতুল ফিতর আদায় করতে চান তিনি ৭শ’ টাকা এবং উন্নতমানের খেজুরের মূল্যে যিনি ফিতর আদায় করতে চান তিনি ৩ হাজার টাকা এবং যিনি কিচমিচের মূল্যে ফিতরা দিতে চান তিনি ১ হাজার ১শ’ টাকা দিয়ে ফিতর আদায় করতে পারবেন। যাকাতের নেছাব: রূপার বাজার মূল্য ভরি প্রতি ৭শ’ টাকা হিসেবে সাড়ে বায়ান্ন ভরি রূপার মূল্য ৩৬ হাজার ৭৫০ টাকা যদি কারো কাছে সারা বছর প্রয়োজনীয় খরচ ব্যতিরেখে অতিরিক্ত উদ্বৃত্ত থাকে তার উপর ২.৫% হিসেবে যাকাত দেয়া ফরজ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান