মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাখালডাঙ্গায় ঔষধ ভেবে বিষপানে শিশু অসুস্থ

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৯ ইং
মাখালডাঙ্গায় ঔষধ ভেবে বিষপানে শিশু অসুস্থ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় ঔষধ ভেবে বিষাপন করে গুরুত্বর অসুস্থ হয়েছে সুরাইয়া (১১) নামের এক শিশু। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অসুস্থ সুরাইয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার রিপন আলীর মেয়ে ও মাখালডাঙ্গা দীননাথপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। জানা যায়, বুধবার সন্ধ্যায় সুরাইয়া নিজের নাকের পলিপাস জনিত রোগের ঔষধ ভেবে পটলের ক্ষেতে ব্যবহৃত কীটনাশক ভুল করে পান করে। এ সময় পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষপানে অসুস্থ শিশু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান