জবাবদিহি ও জনকল্যাণমুখী উপজেলা প্রশাসন গড়বো
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০১৯
ইং
আলমডাঙ্গা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন।
এসময় তিনি বলেন, ‘জবাবদিহি ও জনকল্যাণমুখী উপজেলা প্রশাসন গড়তে হবে এবং আমি তা গড়বো ইনশায়াল্লাহ। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমার ছেলে জামজামি ইউনিয়নের চেয়ারম্যান সে যদি অপরাধ করে, দুর্নীতি করে তাকেও জবাবদিহি করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনু, ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকব আলী মাষ্টার। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসাম মন্টু, লুৎফর রহমান, নুরুল ইসলাম নুরু, আমিনুল ইসলাম রোকন, মাসুদ পারভেজ, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম,
মোস্তাফিজুর রহমান রুন্নু, চিৎলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনতাদুল হক, আবু সাইদ পিন্টু, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, জেলা পরিষদ সদস্য আসাবুল হক ঠান্ডু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁ, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, শিক্ষা অফিসার শামসুজ্জোহা, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ভিডিপি কর্মকর্তা মিলন হোসেন, সমবায় কর্মকর্তা নাজির হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা রফিকুর রহমান প্রমুখ।
কমেন্ট বক্স