মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৯ ইং
উথলীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার সিংনগরে পূর্ব শত্রুতার জেরে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামের মেহেরপাড়ার আব্দুল আজিজের ছেলে। জানা যায়, একই এলাকার মানের ছেলে আলামিন (৩২) ও আশরাফুলের ছেলে সুজনের (২৪) সাথে সাইফুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বেলা ১১টার দিকে সাইফুল একটি পেয়ারা বাগান থেকে আসছিল। এসময় সুজন ও আলামিন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সাইফুলকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত সাইফুল ইসলাম আশঙ্কামুক্ত।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান