মুক্তিযোদ্ধা’র পূর্বে ভুয়া শব্দ ব্যবহার করলে তলব : হাইকোর্ট
- আপলোড তারিখঃ
১৫-০৫-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ভুয়া শব্দ ব্যবহার করলে তলব করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, কোন ব্যক্তি জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা দাবি করতে পারেন কিন্তু তিনি তো মুক্তিযোদ্ধা নন। এ ধরনের ব্যক্তির কারণে সকল মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। এ সংক্রান্ত এক রিট মামলার শুনানিতে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ অভিমত দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স