মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৯ ইং
কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
সমীকরণ প্রতিবেদন: কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুমি খাতুন (৩৫), রাতুল (১৬)। রুমি খাতুন ওই এলাকার জহুরুল ইসলামের স্ত্রী এবং রাতুল একই এলাকার টুটুল আলীর ছেলে। তারা সম্পর্কে চাচি ও ভাতিজা। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ঝড় শুরু হলে দুইজনে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতে দুইজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান