মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিভিন্ন মামলায় চারজনের জেল!

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় বিভিন্ন মামলায় চারজনের জেল!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক চারটি মামলায় চার আসামীকে দোষী সাব্যস্ত করে জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার বিভিন্ন সময়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও যুগ্ম জেলা জজ আদালত-২ হতে মামলাগুলোর রায় ঘোষণা করা হয়। এরমধ্যে- সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলকৃত প্রতারণা মামলায় জীবননগর উপজেলার আলীপুর গ্রামের মাওলানা আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাইকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি একটি সমবায় সমিতির মাঠকর্মী হিসাবে দায়িত্বে থাকাকালে ৬৯ জন সদস্যের কাছ থেকে ২ লাখ ২৬ হাজার ৩৪৯ টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে ৪৫ হাজার টাকা ফেরৎ দিলেও বাকী ১ লাখ ৫৭ হাজার ৩৪৯ টাকা দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী কল্যাণ আইন-২০১৩ এর ৩১ ধারায় দোষী সাব্যস্ত করে আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মজিবর ঘোষের ছেলে লিটন ঘোষকে ৩ বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১ লক্ষ টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়। তার বিরুদ্ধে প্রবাসে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বাদীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়। একই অপরাধে অপর একটি মামলায় আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের মৃত বুদু মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৪৫) কে ২ বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ ছাড়া যুগ্ম জেলা জজ-২ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ার মৃত মহাসীন মন্ডলের মেয়ে জাহানারা বেগম (৪২) কে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মাদকব্যবসায়ী জাহানারা ২০১৪ সালের ৩ মে ১২ বোতল ফেনসিডিলসহ নিজ বসত বাড়ি থেকে পুলিশের হাতে আটক হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান