মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৯ ইং
দামুড়হুদায় ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়ায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গত রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার আসাদুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছোটবলদিয়া গ্রামের পাঁচ কবর মাঠ নামক স্থান হতে ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান