৩০ পিস ইয়াবাসহ কুষ্টিয়ার নিশান আটক
- আপলোড তারিখঃ
১৩-০৫-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনা হল্ট স্টেশনে জিআরপি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ কুষ্টিয়ার নিশান নামের একজনকে আটক করেছে। গতকাল রোববার সকাল সোয়া ১০টার দিকে দর্শনা হল্ট স্টেশনের প্লাটফর্মের পাবলিক টয়লেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত নিশান কুষ্টিয়া মিরপুরের মির্জানগর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে। আটককৃতকে পোড়াদহ জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে। জিআরপি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশের ইনচার্জ এসআই তবিবুর রহমান জানতে পারে, দর্শনা হল্ট স্টেশন টাওয়ার সংলগ্ন প্লাটফর্মের উপর একজন মাদকব্যবসায়ী মাদকসহ ট্রেনের অপেক্ষায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান চালায় জিআরপি পুলিশ। এসময় ট্রেনের অপেক্ষায় থাকা এক ট্রেনযাত্রীর ব্যাগ হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ট্রেনযাত্রী নিশান (৪০) নামের ওই মাদকব্যবসায়ীকে আটক করে হল্ট স্টেশন জিআরপি পুলিশ। সে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে। আটককৃত আসামী নিশানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকালই পোড়াদহ জিআরপি থানায় সোপর্দ করেছে দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে জিআরপি পুলিশ।
কমেন্ট বক্স