মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দশমাইল বাজারে যুবকের উপর হামলা

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০১৯ ইং
দশমাইল বাজারে যুবকের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল বাজারে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত মমিন নামের ওই যুবক বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত মমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলীয়ারপুর গ্রামের রফি মিয়ার ছেলে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি আবু জিহাদ খান। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলীয়ারপুর গ্রামের রফি মিয়ার ছেলে মমিন (২২) দশমাইল বাজারে যায়। এসময় পূর্ব শত্রুতার জেরে এজাহারে উল্লেখিত ১২ জন একত্রে লাঠিসোটা ও লোহার রড দিয়ে মমিনের পথরোধ করাসহ গালিগালাজ করতে থাকে। মমিন প্রতিবাদ করলে তারা মমিনকে এলোপাতাড়িভাবে মারধর করে আহত করে। আহত মমিন চিৎকার করলে সুজন ও হুসাইন নামে দু’জন তাকে উদ্ধার করতে আসলে, তাদেরকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা মমিনকে উদ্ধার করে সদর হাসপাতলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় মমিন বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দশমাইল বাজারে মমিন নামে এক যুবককে মারধর করে আহত করার ঘটনায় আহত ওই যুবক বাদি হয়ে অভিযোগ দায়ের করেছে। আমরা অভিযুক্তদের আটক করে আইনগত ব্যবস্থা নেবো।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান