মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০১৯ ইং
শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষক তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাদঁ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষনা করেন। দন্ডিত ধর্ষক তারিকুল ঝিনাইদহের মহেশপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মান্নানের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১০ইং সালের ৩০ জুলাই লক্ষীপুর গ্রামের একটি বাঁশ বাগানে একা পেয়ে ৭ বছর বয়সের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে তারিকুল। পরের দিন ধর্ষিত শিশুর পিতা মহেশপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাড়ে ৮ বছর মামলা চলার পর বৃহস্পতিবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক এই রায় প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান