মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চিহ্নিত দুই গরু চোর আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০১৯ ইং
আলমডাঙ্গায় চিহ্নিত দুই গরু চোর আটক
ভ্রাম্যমাণ প্রতিবেদক: আলমডাঙ্গার দুর্লভপুর ফাঁড়ি পুলিশ গরু চোর সিন্ডিকেটের প্রধানসহ দুই গরু চোরকে আটক করেছে। পরে তাদের ৫৪ ধারা ও ৫১ ধারায় চালান দেওয়া হয়েছে। জানা গেছে, গত বছর ডিসেম্বর মাসে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দীঘলডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে ছলিমের একটি লাখ টাকার ষাড় গরু চুরি হয়। এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পাশাপাশি তারা নিজেরাও বিভিন্ন সোর্স লাগিয়ে অনুসন্ধান করতে থাকেন। একপর্যায়ে তারা পুলিশের সহযোগিতা নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার সাহেবপুর গ্রামের গাংপাড়ার জিকু চোরের বাড়ি থেকে চোরাই গরুটি উদ্ধার করে। পুলিশ সে সময় জিকু চোরকেও গ্রেফতার করে। গ্রেফতার জিকু চোর জিজ্ঞাসাবাদে জানায়, দুর্লভপুরের গাজী রহমানের ছেলে ওদুদের নেতৃত্বে কয়েকজন ওই গরু চুরি করে। গরুটি পোলতাডাঙ্গা গ্রামের শিপলুর ছেলে মিরাজ তার বাড়িতে অর্থাৎ জিকু চোরের বাড়ি পৌঁছে দিয়েছিল। পরে জিকু ওই গরুটি ওদুদের নিকট থেকে ৪০ হাজার টাকায় কিনে নিয়ে নিজেই বাড়িতে রেখে আরও মোটাতাজা করছিল। জিকুর ওই স্বীকারোক্তি মোতাবেক গত মঙ্গলবার দিনগত রাতে দুর্লভপুর ফাঁড়ি পুলিশের আইসি এসআই জামাল এক অভিযান চালিয়ে গরু চোর সিন্ডিকেটের প্রধান হোতা ওদুদ ও পোলতাডাঙ্গা গ্রামের মিরাজকে আটক করে থানায় নিয়ে যায়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক দু’জনই গরু চুরির সাথে জড়িত থাকার করা স্বীকার করেছে। মিরাজ মাত্র ৫শ’ টাকার বিনিময়ে চোরাই গরুটি জিকুর বাড়ি পৌঁছে দিয়েছিল বলেও স্বীকার করে। পরে গতকাল আসামিদ্বয়কে ৫১ ধারা ও ৫৪ ধারায় চুয়াাডাঙ্গ আদালত প্রেরণ কর হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান