চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথকস্থানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘অনাগত সন্তানকে দিতে থ্যালাসিমিয়া থেকে সুরক্ষা বিয়ের আগে রক্তে ইলেক্ট্রোফরেসিস পরীক্ষা করুন’। মিলনায়তনে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা সভায় বক্তারা বলেন- থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। এ রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়। রক্তে যদি স্বাভাবিক হিমোগ্লোবিন কম থাকে তাহলে থ্যালাসেমিয়া হয়। এর ফলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকেন। অ্যানিমিয়ার ফলে অবসাদগ্রস্থতা থেকে শুরু করে অঙ্গহানি ঘটতে পারে। বক্তারা প্রত্যোকের রক্তে ইলেক্ট্রোফরেসিস পরীক্ষা করার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে হাসাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. পরিতোষ কুমার ঘোষ। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির। এসময় আরও উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. ওয়ালিউর রহমান নয়ন, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. এহসানুল হক তন্ময়, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. তারিখ হাসান শাহিন, গাইনী কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, শিশু কনসালটেন্ট ডা. আসাদুজ্জামান মালিক খোকনসহ নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরাসহ সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেহেরপুর:

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়েজনে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীনের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে শুরু করে ওয়াপদা সড়ক হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলারেল হাসপাতালের সুপার তাহাজ্জেল হোসেন। আরএমও ডা. এহসানুল কবীর, ডা. অলোক কুমার দাস, ডা. ফয়সাল আহম্মেদ, পুলিশ পরিদর্শক জুলফিকার আলী, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালি শেষে সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিনের সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলারেল হাসপাতালের সুপার তাহাজ্জেল হোসেন, আরএমও ডা. এহসানুল কবীর, ডা. অলোক কুমার দাস, ডা. ফয়সাল আহম্মেদ, পুলিশ পরিদর্শক জুলফিকার আলী, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ।