ঝিনাইদহে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে জরিমানা
- আপলোড তারিখঃ
০৭-০৫-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ঝিনাইদহে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। গতকাল সোমবার দুপুরে শহরের ট বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। মোবাইল কোর্টে বিভিন্ন দোকানের দ্রব্যমূল্যের তালিকা, ওজন পরিমাপ যন্ত্র, পণ্য বিক্রির রশিদ যাচাই-বাছাই করেন। এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পন্য বিক্রি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করার অপরাধে সমীর এন্ড সন্সকে ১৫’শ টাকা, নিতাই সাহা স্টোরকে ১ হাজার টাকা, মানিক এন্ড ব্রাদার্সকে ৫’শ টাকা, সিয়াম স্টোরকে ৩ হাজার টাকা ও নিলিমা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান, সদর থানার এস আই ইউনুস আলী, ও ইউএনও অফিসের স্টাফ জাহাঙ্গীরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স