মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০১৯ ইং
বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার
দামুড়হুদার বিভিন্নস্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার পৃথক স্থান থেকে পৃথকভাবে অভিযান চালিয়ে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট নামক স্থান হতে ১৫টি ভারতীয় জিন্স প্যান্ট, ৫টি শার্ট ও ৫টি পাঞ্জাবী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। একইদিন শনিবার বেলা আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট নামক স্থান হতে ২০টি ভারতীয় জিন্স প্যান্ট, ৫টি শার্ট ও ৮টি পাঞ্জাবী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান