আলমডাঙ্গায় অর্ধশতাধিক কলাগাছ কেঁটে সাবাড়!
- আপলোড তারিখঃ
০৫-০৫-২০১৯
ইং
বিশেষ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার গোপালনগরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ফারুক হোসেন নামের এক ব্যক্তির অর্ধশতাধিক কলাগাছ কেটে দিয়েছে একই গ্রামের মৃত শাহাবুদ্দীনের ছেলে মিলন (৩০)। এতে করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ফারুক হোসেনের ভাই আব্দুর রাজ্জাক। তিনি অভিযোগ করে বলেন, ‘আলমডাঙ্গার গোপালনগর গ্রামের মাঠে আমার ভাইয়ের ১২ কাটা জমিতে কলার আবাদ রয়েছে। গত মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় কলা বাগানে হামলা চালিয়ে ধারালো অস্ত্রদিয়ে ৬২টি কলা গাছ কেটে ফেলে রাখা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারি মিলন এ ঘটনা ঘটিয়েছে। কারণ, দীর্ঘদিন যাবত মিলনের পরিবারের সঙ্গে আমাদের মাঠের জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সী জানান, এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স