বারাদীতে মেয়াদোত্তীর্ণ স্যালাইন খেয়ে অসুস্থ-৫
- আপলোড তারিখঃ
০৩-০৫-২০১৯
ইং
প্রতিবেদক, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে মেয়াদোত্তীর্ণ টেস্টি স্যালাইন খেয়ে একটি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রশিক্ষকসহ ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ৫ জনকে অসুস্থতা দেখে মেহেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন মেহেরপুর ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাদের দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অসুস্থরা হলেন- বারাদী বাজারের কোরিয়ান ল্যাংগুয়েজ (ভাষা) সেন্টারের প্রশিক্ষক ও মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের বাসিন্দা রুহুল আমীন (৪০), সেন্টারের শিক্ষার্থী মিরাজুল ইসলাম (২২), সিহাব সুমন (২৩), লিখন রাজ (২৩) ও শেখ ওয়াজ কুরুনী (২২)। স্থানীয় যুবলীগের সভাপতি রিংকু ও ছাত্রলীগের সভাপতি আল মামুন জানায়, প্রচন্ড গরম থেকে স্বস্তি পেতে রাতে বারাদি কোরিয়ার ভাষা শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও ছাত্ররা ইউলিভার্সাল কোম্পানীর টেস্টি স্যালাইন খায়। খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। এ সময় সেন্টারের অন্যান্য কয়েকজন ছাত্র তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্যালাইনের মেয়াদউত্তীর্ণ হওয়ার কারণে এমনটি হয়েছে বলে তাৎক্ষনিকভাবে স্থানীয়রা ধারণা করেছেন।
কমেন্ট বক্স