ধর্র্ষণ : পরীক্ষা দিতে পারেছ না জেএসসি পরিক্ষার্থী
- আপলোড তারিখঃ
০৩-০৫-২০১৯
ইং
প্রতিবেদক, হরিণাকু-ু:
ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার হরিশপুর গ্রামের এক কাজের মেয়েকে দীর্র্ঘদিন যাবত বিভিন্ন হুমকির ভয় দেখিয়ে মেয়ের বয়সী জেএসসি পরিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত মজিবর মিয়ার পুত্র নেফাউল মিয়া নেফুর (৫০) বিরূদ্ধে। সরেজমিনে ঘটনার সত্যতা জানতে গিয়ে এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে কাজের মেয়েকে লালন পালন করে আসছে নিপু মিয়া। নিপু মিয়ার স্ত্রী অসুস্থ হওয়ায় নানা প্রকার প্রলোভন দেখিয়ে কাজের মেয়েকে ধর্র্ষণ করে, হঠাৎ করে নিপুর মেয়ে ও স্ত্রী বিষয়টি জানতে পারাই সাংসারিক কলহ’র সৃষ্টি হয়। এ ব্যাপারে নিপু মিয়া কাজের মেয়েকে ডেকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য নানা প্রকার হুমকি দেয়। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় শালিশের মাধ্যমে মীমাংশার চেষ্টা করলেও ভুক্তভোগিরা আদালতের সরণাপন্ন হয়। বর্র্তমানে মেয়েটি সামাজিক চোখ লজ্জার ভয়ে পরীক্ষা দিতে পারছে না বলে জানায় মেয়েটি। এ ব্যাপারে হরিণাকু-ু থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি আদালতে মামলা হয়েছে। মামলার কপি আসলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত নেফাউর মিয়াকে বাড়ী না পাওয়ায় তার স্ত্রী নারগিস খাতুন বলেন, আমার স্বামীকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য এমন অভিযোগ তুলেছে।
কমেন্ট বক্স