নিরাপত্তার সহিত দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে
- আপলোড তারিখঃ
০১-০৫-২০১৯
ইং
মুজিবনগর আম্রকানন পরিদর্শনকালে দেশ বরেণ্য সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী
মুনশী মোকাদ্দেস/শের খান:
সাংবাদিকরা সারা বিশ্বে বর্তমানে খুব ঝুকিপূর্ণ। নিরাপত্তাহীনতা মুক্ত সাংবাদিকতার প্রধান অন্তরায় বলে মন্তব্য করলেন দেশ বরেণ্য সাংবাদিক ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আ¤্রকাননে পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান দেশের জন্য রেখে গেছেন তাতে সাংবাদিকদের অধিকার দেওয়া হয়েছে। সাংবাদিকরা সারা বিশ্বে বর্তমানে খুব ঝুকিপূর্ণ। দেশের প্রায় ৮০ শতাংশ সাংবাদিক সেটাই মনে করেন। সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতার মধ্যে গণতন্ত্র রক্ষায় সাংবাদিকতা হতে পারে না। রাষ্ট্রের কাছে দাবি, সাংবাদিকদের নিরাপত্তার সহিত দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকার দিতে রাষ্ট্রের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন যেভাবে দায়িত্ব পালন করে তেমনি আমরাও (সাংবাদিকরা) রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করার জন্যই তো দায়িত্ব পালন করছি। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের এই আ¤্রকাননে বাংলাদেশের প্রথম সরকারের শপথের সেই স্থাপন পরিদর্শন করে নিজেকে অন্যরকম গর্বিত মনে করেন ইকবাল সোবহান চৌধুরীসহ সফরকারী দলের সদস্যবৃন্দ।
সকাল সাড়ে ১০টার দিকে ইকবাল সুবহান চৌধুরী মুজিবনগর কমপ্লেক্সে পৌঁছালে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, মেহেরপুরের সাংবাদিকরা তাঁকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান। এসময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
সফরকারী দলে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আরাফাত, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কিশোর আলোর সম্পাদক মীর মোশাররফ হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ প্রমুখ। মুজিবনগর পরিদর্শনকালে বাংলাদেশের বৃহত্তম মানচিত্র, জাতির পিতাসহ একাত্তরে গুরুত্বপূর্ণ অবদানকারী ব্যক্তিদের মুর্যাল ও আ¤্রকাননসহ কমপ্লেক্স এলাকা পরিদর্শন করেন তাঁরা।
কমেন্ট বক্স