সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভারতীয় স্যার্জিক্যাল সুই ও সুতা উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০১৯ ইং
দামুড়হুদায় ভারতীয় স্যার্জিক্যাল সুই ও সুতা উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার স্যার্জিক্যাল সুই ও সুতা উদ্ধার করেছে বিজিবি। গত রোববার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ চোরাচালান উদ্ধার করা হয়। জানা যায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোষ্ট নামক স্থান হতে ৪৫৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার স্যার্জিক্যাল সুই ও সুতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত স্যার্জিক্যাল সুই ও সুতা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান