সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচিত প্রার্থীদের সতর্ক করলো বিএনপি

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০১৯ ইং
নির্বাচিত প্রার্থীদের সতর্ক করলো বিএনপি
সমীকরণ প্রতিবেদন: চলমান রাজনৈতিক পরিস্থিতি ও কর্মপন্থা নির্ধারণ করতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচিত প্রার্থীরা যেন শপথ না নেয়, সে ব্যাপারে সতর্ক করলো বিএনপি। গতকাল রোববার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র মতে, জাহিদের পথ ধরে অন্যরা যাতে শপথ না নেয়, সেজন্য বিএনপির একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতা রোববার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। গতকাল সন্ধ্যার পর নির্বাচিতদের মধ্যে তিনজনকে নিয়ে গুলশান কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন উর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, নির্বাচিতদের বিএনপির নেতারা বুঝানোর চেষ্টা করেছেন, কেন তাদের শপথ নেয়া উচিত হবে না। গত বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাহিদুর রহমান শপথ নেয়ার একদিন পরেই তাকে বহিষ্কার করে অবস্থান স্পষ্ট করে বিএনপি। অন্যদের বেলায়ও একই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান