কসমেটিক্স সামগ্রীসহ ভারতীয় মালামাল উদ্ধার
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০১৯
ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী পৃথক অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স সামগ্রীসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার পৃথক সময়ে পৃথক স্থান থেকে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড থেকে ২টি ভারতীয় শাড়ী, ২টি টুপিচ, ১টি ওয়ানপিচ, ৩টি ওড়না, ৪টি স্কাট, ২টি পাঞ্জাবী, ২টি জিন্স প্যান্ট, ২টি শার্ট, ২ জোড়া সুজ, ২৪৬টি ইমিটেশনের চেইন এবং ৭৭৬টি বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬২ হাজার ৩২০ টাকা।
একইদিন রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৫টি থ্রীপিচ, ২টি নাইট ড্রেস, ১৮টি বিকিনি, ৬টি আন্ডার ওয়ার, ১০টি ব্রা, ২০টি ডেইরি মিল্ক, ২টি মোবাইল এবং ৩৭টি বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৯ হাজার ৫শ’ টাকা।
কমেন্ট বক্স