ডিঙ্গেদহে অধিগৃহিত ভূমি ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক বিতরণ
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০১৯
ইং
প্রতিবেদক, ডিঙ্গেদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বিসিকি মাঠে অধিগৃহিত ভূমি ক্ষতিগ্রস্থদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় ৮জন ভূমি ক্ষতিগ্রস্থদের মধ্যে ক্ষতিপূরণ বাবদ মোট ১৪ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৮ টাকার চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশিমুল বারী, চুয়াডাঙ্গা ভূমি অধিগ্রহন কর্মকর্তা পপি খাতুন, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ইউপি মেম্বর আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কমেন্ট বক্স