সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রতিবন্ধীদের সহায়ক সামগ্রী দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০১৯ ইং
প্রতিবন্ধীদের সহায়ক সামগ্রী দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি
মেহের আমজাদ: মেহেরপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রতিবন্ধীদের চলাচল ও বিভিন্ন সুবিধার্থে এসব সামগ্রী বিতরণ করা হয় । ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন শামীম আরা নাজনীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান। সদর উপজেলার ১৮ জন প্রতিবন্ধীর মধ্য হুইল চেয়ার, এলবো গ্লাস, সাদা ছড়ি ও বসার চেয়ার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান