সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ মেহেরপুরে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০১৯ ইং
আজ মেহেরপুরে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি
মেহেরপুর: আজ শুক্রবার রাতে (২৬ এপ্রিল) তিনদিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব রেজাউল আলম সাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানা গেছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার ফ্লাইটে তিনি বিমানযোগে যশোর রওয়ানা হবেন। যশোর থেকে সড়ক পথে রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুরে পৌছাবেন। পরদিন সকাল ১০টায় মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে, সকাল ১১টায় মেহেরপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে এবং বিকালে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে দুস্থ মহিলাদের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। ২৮ এপ্রিল রবিবার সকালে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে, সকাল সাড়ে ১১টায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকালে তিনি যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান