সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপিতে দু’চাল ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০১৯ ইং
আমঝুপিতে দু’চাল ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে পলিথিনের বস্তা ব্যবহার করায় দু’চাল ব্যবসায়ীর নিকট থেকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার সকালে সাড়ে ১০টার দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান অংশ নেন। দন্ডিত ব্যবসায়ীরা হলেন- আমঝুপি বাজারের জাহাঙ্গীর হোসেনের এক হাজার টাকা এবং আলাউদ্দিনের নিকট থেকে পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে তাদের দু’জনের জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান