আলমডাঙ্গায় গাঁজাসহ দু’মাদকব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৫-০৪-২০১৯
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে পৃথক স্থান থেকে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকালই তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাটের নিকট অভিযান চালিয়ে মোমিনপুর গ্রামের মৃত নজির উদ্দীনের ছেলে কাশেমকে (৪২) আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। এদিকে, আলমডাঙ্গা হারদী ইউনিয়নের শেখপাড়ার মৃত সামিম মন্ডলের ছেলে সুইট দীর্ঘদিন যাবৎ গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সুইটের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গতকাল তাদের দু’জনকে মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়।
কমেন্ট বক্স