সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরশ্ছেদ

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০১৯ ইং
সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরশ্ছেদ
সমীকরণ প্রতিবেদন: সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। আদালতের রায়ের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তাদের শিরশ্ছেদ করে মৃত্যুদ- কার্যকর করা হয়। পরে ২ জনের মৃতদেহ ক্রেন দিয়ে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যূষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ৩৭ জনের মধ্যে দুইজনকে শিরñেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে। চলতি বছরেই দেশটি এ নিয়ে কমপক্ষে ১০০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গত বছর অন্তত ১৪৯ জনের শিরশ্ছেদ করা হয়েছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান