শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফার্মপাড়ার সাজু আটক : মুচলেকায় মুক্তি

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০১৯ ইং
ফার্মপাড়ার সাজু আটক : মুচলেকায় মুক্তি
চুয়াডাঙ্গায় সড়কে ইজিবাইক থামিয়ে টাকা তোলার সময় নিজস্ব প্রতিবেদক: নতুন সংগঠন তৈরি করে তার নাম করে রাস্তায় ইজিবাইক থামিয়ে টাকা তোলার সময় ফার্মপাড়ার সাজু (৪০) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার উজিরপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে রাতে উভয় পক্ষের সমোঝতার ভিত্তিতে এমন কাজ না করার শর্তে, লিখিত মুচলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেয় থানা পুলিশ। আটক সাজু পৌর শহরের ফার্মপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাই চালকদের নিয়ে নতুন একটি সংগঠন খোলাসহ সংগঠন পরিচালনার নাম করে রাস্তায় লাঠিসোটা নিয়ে ইজিবাইক থামিয়ে চালকদের কাছ থেকে ১০ টাকা থেকে শুরু কের ৫০, ১শ’, ৫শ’ টাকা পর্যন্ত হাতিয়ে নিতে থাকে তারা। পরে একই এলাকার অপর চালক শ্রমিকদের টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি চোখে পড়লে দামুড়হুদা উপজেলার উজিরপুর এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। পরে গতকাল সন্ধ্যা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ না হলে, সন্ধার পর এ ধরণের কাজ না করার শর্তে উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে লিখিত মুচলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেয় থানা পুলিশ।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে পেঁয়াজের ওপর কৃষক মাঠ দিবস