সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ থেকে ভোটার হালনাগাদ শুরু

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০১৯ ইং
আজ থেকে ভোটার হালনাগাদ শুরু
সমীকরণ প্রতিবেদন: দেশের ১৩৫ উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কয়েক ধাপে এ হালনাগাদ শেষ করবে নির্বাচন কমিশন (ইসি)। এবার বাড়ি বাড়ি গিয়ে একসঙ্গে চার বছরের ভোটার তথ্য সংগ্রহ করবে ইসি। প্রস্তাব অনুযায়ী, এই সময়ের মধ্যে যাদের বয়স ১৮ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নাগরিকের তথ্য সংগ্রহ চলবে ১৩ মে পর্যন্ত। এদিকে, এবার ভোটার হালনাগাদে নানা ধরনের সতর্কতা অবলম্বন করতে হচ্ছে কমিশনকে। এর মধ্যে বিশেষ সতর্কতা রয়েছে রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে দূরে রাখা। পাশাপাশি এবার তালিকায় নাম কর্তনের সময় জীবিত ভোটার যাতে মৃত না হয় সেজন্য সতর্কভাবে তালিকা সম্পন্ন করার তাগিদ রয়েছে ইসির। পাশাপাশি এবারই প্রথম তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের নাগরিকদের ভোটার করার নিদের্শনা রয়েছে ইসির।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান