আলমডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগে আটক-৫
- আপলোড তারিখঃ
২৩-০৪-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় জিকে ক্যানেলের সরকারি গাছ কাটার অভিযোগে বেলগাছী গ্রামের ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বেলগাছী বোর্ডপাড়া থেকে তাদের আটক করা হয়। গতকাল সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জিকে ক্যানেলের গাছ সাটাইয়ের নামে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ উঠেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামের হবিবারের ছেলে ওয়াসিম, লফিম উদ্দীনের ছেলে অদুত, মহাম্মদের ছেলে আতিয়ার, মন্ডলের জামাই তরিকুল ও মহরের ছেলে সাইফুল সোমবার সকাল থেকে বেলগাছী গ্রামের বোর্ডপাড়া থেকে জিকে ক্যানেলের সরকারি গাছ কর্তন করে। এসময় স্থানীয়রা আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানালে, তিনি থানা পুলিশকে জানালে এসআই বাবুল সঙ্গীয় ফোর্স তাদের আটক করে থানায় নিয়ে আসে। ইতোপূর্বে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সমিতির নামে গড়ে তোলা গাছ উপজেলা বন বিভাগকে গোপনে ম্যানেজ করে কর্তন করা হয়েছে বলে জানা যায়। গতকাল সোমবার রাত ৯টার দিকে বেলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে মুচলেকায় তাদের মুক্তি দেয় পুলিশ।
কমেন্ট বক্স