সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিক আহত

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিক আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর কলেজপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিক সাদিকুল ইসলাম (৩৫) দামুড়হুদার দেউলী ইউনিয়নের মাঝপাড়ার জামাত আলীর ছেলে। গতকাল দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গার শহরের পৌর কলেজপাড়ার মনোয়ার মিঞার নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো সাদিকুল। গতকাল দুপুরে সে সেপটিক ট্যাংকের মধ্যে মইয়ে দাড়িয়ে সাটারিংয়ের কাঠ খুলতে যেয়ে অসাবধানতাবশত ট্যাংকের ভিতর পড়ে যায়। পরে সাদিকুলের সহকর্মিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সাদিকুল হাসপাতারে চিকিৎসাধিন অবস্থায় আছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান