গাংনীতে গলায় বিস্কুট আটকিয়ে শিশুর মৃত্যু!
- আপলোড তারিখঃ
২১-০৪-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে গলায় বিস্কুট আটকিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নিত্যনন্দপুর গ্রামের মিলনের ৩ বছর বয়সী শিশুকন্যা মিতা বিস্কুট খেতে খেতে খেলা করছিল হঠাৎ সে মাটিতে ঢলে পড়ে। প্রত্যক্ষদর্শী রহিতা শিশুটিকে কোলে নিয়ে দেখে তার গলায় বিস্কুট আটকিয়ে গেছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শিশুটির পরিবার শিশুটিকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমেন্ট বক্স