স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্যে দিয়ে সারাদেশসহ
সমীকরণ প্রতিবেদন:
`স্বাস্থ্যসেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার` এ স্লোগানে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শেষ হলো জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ। এ উপলক্ষে গতকাল গতকাল শনিবার পৃথক স্থানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
`স্বাস্থ্যসেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার` এ স্লোগানে চুয়াডাঙ্গায় শেষ হলো জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ। গতকাল শনিবার সকাল ৯টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিকাল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ৫ দিনের স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯। সিভিল সার্জন খাইরুল আলমের সাথে উপস্থিতিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির রক্তদান করে রক্তদানে অন্যান্যদেরকে উৎসাহিত করেন। পরে বিকালে সমাপনী অনুষ্ঠানে ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থীত ছিলেন বিএমএ সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ সেক্রেটারী ডা. আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. শামীম কবির, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী।
মেহেরপুর:
[caption id=`attachment_83423` align=`aligncenter` width=`300`]

????????????????????????????????????[/caption]
মেহেরপুরে স্বাস্থ্যসেবা সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিস মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. শামীমা আরা নাজনীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুপার তাহাজ্জেল হোসেন, বিএমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, আরএএমও ডা. এহসানুল কবীর, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক ড. আখতাররুজ্জামান, ডা. ফয়সাল আহমেদ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
এদিকে, স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে ডা. তাহের ও ডা. লীনা ম্যাটস’র উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে ডা. তাহের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. মেলিনা সুলতানা, আব্দুস সালাম প্রমুখ। পরে সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এর আগে স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। ডা. তাহের সিদ্দিকীর নেতৃত্বে র্যালিটি কলেজ সড়ক প্রদক্ষিণ করে।