সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০১৯ ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর মাঠে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান