সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দলের এই সংকটে ছাত্রদলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০১৯ ইং
দলের এই সংকটে ছাত্রদলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে
ছাত্রদলের সাথে শুভেচ্ছা বিনিময়কালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবু খান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু জেলা ছাত্রদলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে মাহমুদ হাসান খান বাবুকে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনিত করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানায় জেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগরের আন্দুলবাড়ীয়াস্থ বাবু খানের নিজ বাসভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সহসভাপতি সাইফুল ইসলাম, আশিকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সজীব মালিক, আমানউল্লাহ, আরিফ আহমেদ শিপ্লব, তানজীব সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন। শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বলেন, দলের এই সংকটে বিএনপির পাশাপাশি ছাত্রদলেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ব্যক্তি পছন্দ নয়, দলের মধ্যে যোগ্যদেরকে মূল্যয়ন করতে হবে। নেতৃত্ব নির্বাচনে ভুল করা যাবে না, যত সমস্যায় থাকুক সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। দলের ঐক্য সৃষ্টি ও অটুট রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান