১৫ দিনে যৌন হয়রানি ও ধর্ষণের শিকার ৪৭ শিশু
- আপলোড তারিখঃ
১৯-০৪-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
দেশে ধর্ষণের ঘটনার হার প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। যার প্রতিফলন দেখা গেল মানবাধিকার বিষয়ক সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন’র (এমজেএফ) প্রতিবেদনে। সেখানে বলা হয় বিগত ১৫ দিনে সারা দেশে ৩৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়। সংস্থাটি তাদের তথ্যে জানায়, মাত্র ১৫ দিনে দেশে ৩৯ জন বালিকা ধর্ষিত হয়েছে। এছাড়াও ধর্ষণ সহ যৌন নির্যাতনের শিকার হয়েছে মোট ৪৭ জন। এসব ঘটনা ঘটেছে বিগত ২ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে। বিবৃতে উল্লেখ করা হয়, দেশের ৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট বিশ্লেষণ করে রিপোর্ট প্রণয়ন করে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ।
কমেন্ট বক্স