সোমবার, ২৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেখা যাবে গোলাপি চাঁদ

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০১৯ ইং
দেখা যাবে গোলাপি চাঁদ
সমীকরণ প্রতিবেদন: ব্লাড মুন, সুপার ব্লাড মুনের কথা আমরা শুনেছি। এমনকি সুপার ব্লাড উলফ মুনের কথাও শোনা যায়। তবে সম্পূর্ণ নতুন আরেক ঘটনা জানিয়েছেন বিজ্ঞানীরা। এবার নাকি পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ দেখবে বিশ্ববাসী। এটি মূলত এপ্রিলের পূর্ণাঙ্গ চাঁদ। স্পেস ডটকমের খবর। যুক্তরাষ্ট্রের নেভাল অবজারভেটরির বরাত দিয়ে খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় গোলাপি চাঁদ উদিত হবে এবং পরদিন সকাল ৭টা পর্যন্ত তা দৃশ্যমান থাকবে। ২০ এপ্রিল সকালে এক ঘণ্টার মতো চাঁদ ও সূর্য আকাশে একইসঙ্গে দেখা যাবে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ দেখতে পাবেন। বাংলাদেশ থেকে পিঙ্ক চাঁদ দেখতে হলে শনিবার ভোরে আকাশে চোখ রাখতে হবে। যারা চাঁদ পর্যবেক্ষণ করেন তারা চাঁদের একেক সময় একেক ধরনের নাম দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার পিঙ্ক মুন নাম দিয়েছেন পর্যবেক্ষণকারীরা। তবে পুরোপুরি না হলেও এর রং কিছুটা গোলাপি হবে। বিজ্ঞানীরা বলছেন, খুব ভালোভাবে পিঙ্ক মুন দেখতে হলে মূলত বৃহস্পতিবার রাত থেকেই আকাশে চোখ রাখতে হবে। আকাশ মেঘমুক্ত থাকলে শুক্রবার পিঙ্ক চাঁদ স্পষ্ট দেখা যাবে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড